ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অঝোরে কাঁদলেন মোদী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিরোধী দলের একজন নেতার কথা বলতে গিয়ে সংসদে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

রাজ্যসভার বিরোধী দলীয় নেতা গুলাম নবি আজাদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য জানাতে গিয়ে বারবার আবেগী হয়ে যান মোদী৷

এমনকি, বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ ছিলেন তিনি। জানা গেছে, রাজ্যসভার বিরোধী দলীয় নেতা গুলাম নবি আজাদ বারবার নানা ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন।

মোদীকেও এর আগে ছেড়ে কথা বলেননি তিনি৷ কিন্তু রাজনৈতিক তিক্ততা ভুলে কংগ্রেস সাংসদের ভূয়সী প্রশংসা শোনা গেলো মোদীর কণ্ঠে।

নরেন্দ্র মোদী বলেন, তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় কাশ্মীরে জঙ্গি আক্রমণে নিহত গুজরাটের বাসিন্দাদের মরদেহ ফেরানোর ব্যবস্থা করতে গভীর রাতে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন গুলাম নবি আজাদ৷ সেখান থেকেই ফোন করেছিলেন তাকে৷

মোদী আরো বলেন, সেদিন তার গলা শুনে মনে হচ্ছিল, যেন পরিবারের কাউকে হারিয়েছেন৷ সেদিন তার কান্না যেন থামতে চাইছিল না৷ গভীর রাতেও তিনি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন৷

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এসব কথা বলার পরই কেঁদে ফেলেন মোদী৷ নিজের কথাও শেষ করতে পারেননি তিনি৷ গুলাম নবি আজাদকে স্যালুটও জানান তিনি৷

মোদী বলেন, বিরোধী দলীয় নেতা হিসেবে গুলাম নবি আজাদের স্থলাভিষিক্ত যিনি হবেন, তার কাজ কঠিন হতে চলেছে৷ কারণ, আজাদ যেভাবে দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা পূরণ করা মুশকিল৷

মোদী মনে করেন, ক্ষমতা তো আসবে যাবে, কিন্তু কিভাবে তা ব্যবহার করতে হয়, সেটা গুলাম নবি আজাদের কাছ থেকে শিখতে হবে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অঝোরে কাঁদলেন মোদী

আপডেট সময় ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১