ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চকলেটের প্রলোভনে ৩ শিশুকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:   

নাটোরের লালপুর উপজেলায় তিন শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় বৃদ্ধ জামাত আলীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই তিন শিশুর বয়স ৮-১০ বছরের মধ্যে।

অভিযুক্ত জামাত উপজেলার হাঁপানিয়া গ্রামের মৃত ইয়াত আলীর ছেলে। তিনি পেশায় চা দোকানদার।

জানা যায়, সন্ধ্যায় জামাত আলীর চায়ের স্টোলের সামনে দিয়ে ওই তিন শিশু নিজ নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময় জামাত আলী চকলেট দেওয়ার কথা বলে তাদের পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।

ওই শিশুদের কান্নায় স্থানীয় লোকজন এসে জামাত আলীকে হাতেনাতে ধরে এবং তাকে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে।

পরে ওই তিন শিশুকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসকের কাছে নিয়ে যান। এর পর স্থানীয় লোকজন বিষয়টি লালপুর থানা পুলিশে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামাত আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে লালপুর থানায় জামাত আলীর বিরুদ্ধে ধর্ষণ ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে।

লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক বলেন, আটক ব্যক্তিকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

চকলেটের প্রলোভনে ৩ শিশুকে ধর্ষণ

আপডেট সময় ০৫:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১