ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনার টিকা নিয়ে বললেন মুহিত: ‘কিছু তো টেরই পাইলাম না, নো ফিলিং অ্যাট অল’

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাভাইরাসের টিকা নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার সকালে হুইল চেয়ারে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কেন্দ্রে টিকা নিতে আসেন তিনি।

টিকা নেওয়ার মুহিত বলেন, কিছু তো টেরই পাইলাম না। নো ফিলিং অ্যাট অল। আগে যেসব ইনজেকশন নিতাম, সেগুলোতে যেমন যাতনা হতো, তাও হয়নি।

এ সময় তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান।

সাবেক এ অর্থমন্ত্রী বলেন, আপনারা সবাই ভ্যাকসিন নেন। এটি আপনার এবং আপনার পরিবারের জন্য প্রয়োজন, সমাজের জন্য প্রয়োজন। ৮৭ বছর বয়স… আমার শেষই হয়ে গেছে জীবন। আমি (টিকা) নিচ্ছি।

এদিন সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই একেএ মুবিন, এএসএ মুইজ, বোন শাহলা খাতুন, শিপা হাফিজা, নাজিয়া খাতুন, রিও আজিজা, মুবিনের স্ত্রী লুলু মুবিন এবং মুহিতের পুত্রবধূ মানতাশা আহমেদও টিকা নিয়েছেন।

মুহিত বলেন, করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর গত মার্চ মাস থেকে বাসায় ছিলেন তিনি। মঙ্গলবার টিকা নেওয়ার জন্য বাসার বাইরে এসেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার টিকা নিয়ে বললেন মুহিত: ‘কিছু তো টেরই পাইলাম না, নো ফিলিং অ্যাট অল’

আপডেট সময় ০৪:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১