ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়ি চলে যান, নাহলে সেনা অ্যাকশন: হুঁশিয়ারি মিয়ানমার সেনাবাহিনীর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মিয়ানমারের সেনাবাহিনী বিক্ষোভ বন্ধের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সোমবার বিক্ষোভকারীদের সতর্ক করে সেনাবাহিনী বলেছে, ‘আপনারা বাড়ি চলে যান, না হলে সেনাবাহিনীর মোকাবিলা করতে হবে।’

এ ঘোষণার কিছুক্ষণ আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। তবে আজ টানা তৃতীয় দিনে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভকারীদের ভিড় আরও বেড়েছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে দেশজুড়ে ধর্মঘটের ডাক। আজ সকালে রাজধানী নেপিদোতে সমবেত হয় লাখ লাখ বিক্ষোভকারী। অন্যান্য শহরেও বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়ে সেনাশাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে।

দাঙ্গা পুলিশকে জনগণের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানায় বিক্ষোভকারীরা। এর আগে বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ করে পুলিশ।

আজকের ধর্মঘটে যুক্ত হয়েছেন শ্রমিকেরাও। বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয় ইয়াঙ্গুন আর মান্দালয় শহরেও।

গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা।

অপরদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন সু চি সমর্থকরা। এই ডাকে সাড়া দিয়ে গত কয়েক দিন ধরে টানা বিক্ষোভ করছে জনতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাড়ি চলে যান, নাহলে সেনা অ্যাকশন: হুঁশিয়ারি মিয়ানমার সেনাবাহিনীর

আপডেট সময় ০৯:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১