ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুঁচকির চোটে দ্বিতীয় টেস্টেও মাঠের বাইরে সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই চোট কাটিয়ে টেস্ট সিরিজে মাঠেও ফিরেছিলেন তিনি। সম্প্রতি নতুন করে তিনি চোট পান।

গত শুক্রবার বাঁ পায়ের ঊরুতে চোট পেয়েছিলেন সাকিব। এই চোটের কারণে দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না এই বাঁ-হাতি অলরাউন্ডার। বিসিবি সূত্রে জানা গেছে এই তথ্য।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে চোটে আক্রান্ত হন সাকিব। এখন পর্যবেক্ষণে আছেন তিনি। এমআরআই রিপোর্টে নতুন চোট ধরা পড়ে। অবশ্য টেস্ট শুরুর আগেই সাকিবকে নিয়ে শঙ্কা ছিল। এর আগে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন তিনি।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় ফের অস্বস্তিবোধ করেন সাকিব। পরে বোলিং চালিয়ে গেলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় দেশসেরা ক্রিকেটারকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুঁচকির চোটে দ্বিতীয় টেস্টেও মাঠের বাইরে সাকিব

আপডেট সময় ০৭:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১