ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উত্তাল মিয়ানমার; দশকের বড় বিক্ষোভ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে উত্তেজনা বিরাজ করছে। এবার দেশজুড়ে রাস্তায় আন্দোলনে নেমেছে দেশটির শ্রমিকরা। তাদের দাবি, সু চিসহ আটক নেতাদের মুক্তি দিতে হবে। সেইসঙ্গে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো বিক্ষোভকারী দেশটির প্রধান শহর ইয়াঙ্গন এবং মান্দালায় জড়ো হয়েছেন। এদিকে দেশটির রাজধানী নেপিডোতে জল কামান মোতায়েন করা হয়েছে।

এই বিক্ষোভকে দেশটির এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলা হচ্ছে।

বিবিসির বার্মিজের খবরে বলা হয়েছে, সোমবার সকালে নেপিডোতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। এছাড়া দেশজুড়ে বিভিন্ন শহরে উল্লেখযোগ্য মানুষ বিক্ষোভে নেমেছে।

বিক্ষোভে দেশটির শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা এবং সরকারি চাকরিজীবীরাও অংশ নিয়েছে। প্রায় এক হাজার শিক্ষক ইয়াঙ্গনে মার্চে নেমেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তাল মিয়ানমার; দশকের বড় বিক্ষোভ

আপডেট সময় ০১:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১