ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরান ইস্যু: সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নির্বাচনের আগে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরে আসার ঘোষণা দিলেও এখন সুর পাল্টিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছিলেন, ক্ষমতায় আসলে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সেই পরমাণু সমঝোতায় ফিরবে যুক্তরাষ্ট্র।

কিন্তু এখন তিনি এক্ষেত্রে শর্ত জুড়ে দিয়ে সুর পাল্টিয়ে ফেললেন।
তিনি বলেছেন, পরমাণু চুক্তির শর্ত না মানা পর্যন্ত ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না তার দেশ।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, ইরানকে আলোচনার টেবিলে আনতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই।

অন্যদিকে রবিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্যতার পরিচয় দিলেই চুক্তির শর্ত মানবে তারা। এর আগে সাময়িকভাবে কিছু প্রত্যাহার করলেও সব নিষেধাজ্ঞা তুলে নেয়নি পশ্চিমারা। বরং পরবর্তীতে আরও আরোপ করেছে। তাই এবার সব মার্কিন নিষেধাজ্ঞা উঠে গেলেই পরবর্তী পদক্ষেপ নেবে তেহরান এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানান ইরানি নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান ইস্যু: সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আপডেট সময় ১২:০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১