ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধানমন্ডির রাপা প্লাজায় ডাকাতি, কয়েকশো ভরি স্বর্ণ লুট

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর ধানমন্ডি-২৭ এর রাপা প্লাজার দোতলায় তিনটি স্বর্ণের দোকানের তালা ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে। শপিং কমপ্লেক্সটির জেন্টেলপার্ক, মুনসুন রেইন ও রাজলক্ষ্মী জুয়েলার্সসহ তিনটি দোকান থেকে প্রায় ৭০০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়া হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ঘটনার জন্য মার্কেটের দায়িত্বে থাকা এক প্রকৌশলীকে দায়ী করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

রবিবার সকাল ১০টার দিকে এই ডাকাতির কথা জানতে পারেন দোকান মালিকরা। রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকর বলেন, ‘রাপা প্লাজার দোতলায় আমার দোকান। গতকাল রাতে কর্মচারীরা দোকান বন্ধ করে চলে যায়। সকালে আমাকে মার্কেট থেকে ফোন দিয়ে জানানো হয়, দোকানে ডাকাতি হয়েছে। তালা ভেঙে স্বর্ণ নিয়েছে। আমার প্রায় ৫০০ থেকে ৭০০ ভরি স্বর্ণ নিয়ে গেছে।’

তিনি বলেন, মার্কেটের ভেতরে ও বাইরে সবসময় নিরাপত্তাকর্মীরা থাকেন। এত নিরাপত্তার মধ্যেও কীভাবে ডাকাত ঢুকলো। মার্কেটের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সাইফুর রহমান এই ডাকাতির ঘটনা সব জানেন। ডাকাতির সময়ে মার্কেটের সিসি ক্যামেরাগুলো টিস্যু ও স্কচটেপ দিয়ে আটকিয়ে দেয়া হয়েছে। যারা ডাকাতির করেছে, তারা খুব পরিকল্পিতভাবেই করেছে বলে দাবি করেন এই ব্যবসায়ী।

এদিকে নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মার্কেটের দায়িত্বে থাকা প্রকৌশলী সাইফুর রহমান বলেন, মার্কেটের বাইরে সবসময় নিরাপত্তাকর্মীরা থাকেন। রাতে সবাই বের হওয়ার পর নিরাপত্তাকর্মীরা মার্কেটটি লক করে দেয়। চোর হয়তো গ্রিল কেটে ঢুকেছে। আমার সেরকম গ্রিল কাটা দেখতে পাচ্ছি।

এ বিষয়ে ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কমল রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের কর্মকর্তরা গেছেন। তারা বিষয়টি দেখছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধানমন্ডির রাপা প্লাজায় ডাকাতি, কয়েকশো ভরি স্বর্ণ লুট

আপডেট সময় ০৯:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১