ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:    

ইতালিয়ান সিরি’আ লিগে রোমাকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। দলের জয়ের একটি গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

আত্মঘাতী গোল অপর গোলটি আসে রোমার ইবানেসের কাছ থেকে।
এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে আন্দ্রে পিরলোর দল।

শনিবার ঘরের মাঠে ১৩তম মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। আলভারো মোরাতার পাসে ঠিকানা খুঁজে নেন রোনালদো।

পরে ৬৯তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইবানেস। দেজান কুলুসেভস্কির গোলমুখে বাড়ানো বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে পাঠান তিনি। বাকি সময়ে অনেক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি সফরকারীরা।

লিগে ২০ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে জুভেন্টাস। এক ম্যাচ বেশি খেলা রোমা ৪০ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এসি মিলান। এক ম্যাচ বেশি খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

আপডেট সময় ০৮:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১