ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উইঘুর ইস্যুতে চীনকে যুক্তরাষ্ট্রের কড়া হুশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংখ্যালঘু উইঘুর মুসলিমদের নির্যাতন, তিব্বত ও হংকং ইস্যুতে নেওয়া চীনা পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার বেইজিংকে দক্ষিণ এশীয় স্থিতিশীলতার পক্ষে হুমকি আখ্যা দিয়ে হুশিয়ার করেছেন, অবিলম্বে তাদের সব অবৈধ কর্মকাণ্ড জবাবদিহিতার মধ্যে আনা হবে। খবর রয়টার্সের।

শুক্রবার চীনের কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল ফরেন অ্যাফেয়ার্স কমিশনের পরিচালক ইয়াং জিয়েচির সঙ্গে কথা বলেছেন ব্লিংকেন।

পরে এক টুইটবার্তায় তিনি বলেন, আমি স্পষ্ট করে বলেছি- আমাদের জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং আন্তর্জাতিক নীতির তোয়াক্কা না করার অভিযোগে চীনকে জবাবদিহির আওতায় আনার পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে– শিনজিয়াং, তিব্বত ও হংকং ইস্যুসহ গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং মানবাধিকার রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে আন্তর্জাতিক সম্প্রদায় যে নিন্দা জানিয়েছে, তাতে যুক্ত হওয়ার জন্যও চীনের ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। কিন্তু ট্রাম্প যেসব নীতি গ্রহণ করেছেন, সেই নীতিই ধরে রাখার ঘোষণা দিয়েছেন ব্লিংকেন।

ব্লিংকেন বলেন, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা নষ্টের ক্ষেত্রে চীন যে হুমকি সৃষ্টি করেছে, তার জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উইঘুর ইস্যুতে চীনকে যুক্তরাষ্ট্রের কড়া হুশিয়ারি

আপডেট সময় ০২:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১