ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মক্কায় মসজিদে প্রবীণদের জন্য বিশেষ পরিবহন সেবা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মক্কায় মসজিদ আল হারামে ওমরা পালনে যাওয়া বয়স্কদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করা হয়েছে। মসজিদে হারাম কর্তৃপক্ষের উদ্যোগে এ সেবার আওতায় অসুস্থ ও বয়স্কদের বিনামূল্যে পরিবহন সেবা দেওয়া হবে।

সম্প্রতি বিশেষ এই পরিবহন সেবা উদ্বোধন করেন হারামাইন প্রেসিডেন্সির চেয়ারম্যান শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস। তিনি বলেন, এ সেবা চালুর উদ্দেশ্য হলো, মসজিদে হারামে নামাজ আদায়, তাওয়াফ ও সায়ির জন্য আগত বয়স্ক, অসুস্থ ও চলাচলে অক্ষমদের সহায়তা করা। তারা যেন সহজে তাদের কাজগুলো করতে পারেন। এ সেবা আরও বিস্তৃত করা হবে।

শায়খ সুদাইস আরও বলেন, প্রতিনিয়ত এসব গাড়ি ও গাড়ি চলাচলের রাস্তাগুলোকে জীবাণুনাশক দিয়ে নিরাপদ করতে হবে। এ সময় তিনি মসজিদে হারামে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রয়োগের ক্ষেত্রে তিনি আরও গুরুত্বারোপ করেন।

আপাতত গাড়িগুলো মসজিদে হারামের বাদশাহ আবদুল আজিজ গেট, বাদশাহ ফাহাদ গেটসহ অধিক লোক সমাগম হয় এমন প্রবেশপথে রাখা হয়েছে। এখান থেকেই বয়স্কদের মসজিদে হারামে আনা-নেওয়া ও তাদের সেবা দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মক্কায় মসজিদে প্রবীণদের জন্য বিশেষ পরিবহন সেবা

আপডেট সময় ০১:৫০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১