ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিক্ততা ভুলে এক ফ্রেমে জয়া-মিথিলা

আকাশ নিউজ ডেস্ক: 

কলকাতায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। আর সেখানে স্বামী সৃজিত মুখার্জিকে নিয়ে হাজির হয়েছিলেন মিথিলা। গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারী) নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন সৃজিত-মিথিলা। তবে আলোচনাটা তা নিয়ে নয়। নন্দনে সৃজিত-মিথিলার সঙ্গে একফ্রেমে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।

যে ছবি আবার নিজেই ফেসবুকে পোস্ট করেছেন সৃজিতপত্নী মিথিলা। সেই ছবিতে অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা, সৃজিত মুখার্জি, জয় আহসানকে এক সারিতে বসে থাকতে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, টলিপাড়ায় কানপাতলেই একসময় শোনা যেত, পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের সম্পর্কের কথা। সৃজিতের একাধিক ছবিতে অভিনয়ও করেছেন জয়া। তবে যে কোনও কারণেই হোক, তাদের সেই সম্পর্ক বেশিদূর এগোয়নি।

শোনা যায়, সৃজিতকে নিয়েই জয়া-মিথিলার মধ্যে দূরত্ব তৈরি হয়। এমনকি সৃজিত-মিথিলার রিসেপশনে টলিপাড়ার বহু তারকাকে আমন্ত্রণ জানানো হলেও নিমন্ত্রণ পাননি জয়া। গুঞ্জন, মিথিলার আপত্তিতেই নাকি জয়াকে নিমন্ত্রণ করা হয়নি। যদিও রিসেপশনে পরিচালকের অন্যান্য বান্ধবীদের নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। বাদ পড়েছিলেন শুধু জয়া আহসান আর ঋতাভরী চক্রবর্তী। তবে এবার কলকাতায় আয়োজিত বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালে দেখা গেল অন্যরকম ছবি। একফ্রেমে লেন্সবন্দি হলেন সৃজিত মুখার্জির প্রাক্তন ও বর্তমান। তবে বুঝি জয়া-মিথিলার দূরত্ব মিটল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিক্ততা ভুলে এক ফ্রেমে জয়া-মিথিলা

আপডেট সময় ১০:৫৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১