ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হাবিবকে বিয়ে করতে চান তিশা!

অাকাশ বিনোদন ডেস্ক:

সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের সংসারে ভেঙেছে। এরই মধ্যে হাবিবের সঙ্গে মডেল অভিনেত্রী তানজিন তিশার নয়া সম্পর্কের খবর চাউর হয়েছে। এ নিয়ে মিডিয়াপাড়ায় রয়েছে নানান গুঞ্জন। হাবিবের সাবেক স্ত্রী রেহান চৌধুরীও নিজের সংসার ভাঙ্গার জন্য দায়ী করেছেন তানজিন তিশাকে।

নিজের ফেসবুক ও একাধিক গণমাধ্যমে বলছেন সে কথা। তিশার ফেসবুক প্রোফাইলে হাবিবের সঙ্গে তার সেলফিও বিতর্কের আগুনে ঘি যোগ করার মতো পরিস্থিতি তৈরি করে। হাবিব ও তিশা বরাবরই ব্যক্তি-জীবনের সম্পর্ক বিষয়ে মুখে কুলুপ এঁটে আছেন।

তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে অনেক কথাই বলেন তিশা। ফেসবুক প্রোফাইলে দেয়া সেলফির ঘনিষ্ঠতা সম্পর্কে তিনি বলেন, ‘আপনারা যদি চান এই প্রোফাইলের ছবিটা পারমানেন্ট হোক তাহলে দোয়া করেন।’

‘পারমানেন্ট’ মানেই তো ‘পাকাপাকি সম্পর্ক’। আর ‘পাকাপাকি সম্পর্ক’ ‘বিয়ে’ ছাড়া অন্য কিছু বোঝায় না। তবে কী হাবিব আর তিশা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? সম্পর্কের গভীরতা নিয়ে এর বেশি কিছু আর বলতে চাননি তিশা। তিনি বরং  প্রতিবেদককে বলেন, ‘আপনি বলে দিয়েন কোনো সাংবাদিক যেন আমাকে আর এ বিষয়ে প্রশ্ন না করে।’

এদিকে প্রোফাইল করা ছবিটি এরইমধ্যে ভাইরাল হয়েছে। এ প্রসঙ্গে তিশা বলেন, ‘আমি প্রোফাইল পিক নিয়ে কথা বলব না। হাবিবের সঙ্গে সেলফিটা আমার ইচ্ছে হয়েছে আমি প্রোফাইল করেছি, এটা আমার প্রোফাইল, আমার লাইফ। কে কি বলবে আমাকে?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

হাবিবকে বিয়ে করতে চান তিশা!

আপডেট সময় ০১:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭