ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দিতে চান না বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ ছাড়লেও রীতি মেনে কিছু গোয়েন্দা তথ্য পেয়ে থাকেন সাবেক প্রেসিডেন্টরা। কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবার ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এ রীতির পরিবর্তন চান। সিবিএস ইভনিং নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, তিনি সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করেন না। অন্য সাবেক প্রেসিডেন্টের মতো তাকেও গোয়েন্দা তথ্য দেওয়া হোক- এটা তিনি চান না।

বাইডেনের ঠিক কী নিয়ে উদ্বেগ জানতে চাইলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি এটার কোনো দরকারই নেই (ট্রাম্পকে গোয়েন্দা তথ্য জানানো)। এটার কী অর্থই বা বহন করবে ট্রাম্পের জন্য? যেটা হতে পারে তা হলো তিনি (ট্রাম্প) হয়তো মুখ ফসকে বেফাঁস কিছু বলে ফেলবেন।

যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে গত ৬ জানুয়ারি হামলা করে ট্রাম্প সমর্থকরা। এতে ইন্ধন আছে- এমন অভিযোগে ট্রাম্পকে এরইমধ্যে দ্বিতীয়বারের মতো সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিসংশিত করা হয়েছে। আগামী সপ্তাহে সিনেটে বিচার শুরু হবে ট্রাম্পের। সেদিকে ইঙ্গিত করে বাইডেন ট্রাম্পের দায়িত্বজ্ঞানহীন আচরণেরও সমালোচনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দিতে চান না বাইডেন

আপডেট সময় ০১:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১