ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সু চির ‘ডান হাত’ উইন হাটেন আটক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির একজন গুরুত্বপূর্ণ সহযোগীকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে।

এমন এক সময় তাকে কারাগারে নেয়া হয়েছে, যখন সেনা কর্মকর্তাদের ক্ষমতা ছাড়তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানের পাশাপাশি মানুষের মধ্যে ক্ষোভও বাড়ছে।

তৃতীয় রাতের মতো দেশটির সবচেয়ে বড় শহরের রাস্তায় হাঁড়িপাতিল পিটিয়ে ও গাড়ির ভেঁপু বাজিয়ে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেছে। বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

সোমবার ভোরে সামরিক অভ্যুত্থানে সু চিসহ তার দলের অধিকাংশ নেতাকে আটক করা হয়েছে। এর মধ্য দিয়ে সেনাবাহিনীর সঙ্গে গণতন্ত্রের এক দশকের সম্পর্কের অবসান ঘটেছে।

শুক্রবারে আটক উইন হাটেনকে বলা হয় সু চির ডান হাত। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির গণমাধ্যম কি টোই বলেন, ইয়াঙ্গুনে তার মেয়ের বাড়ি থেকে মাঝরাতে আটক করা হয়েছে।

৭৯ বছর বয়সী এই রাজনীতিক জীবনের দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। নিপীড়ক জান্তা শাসকের বিরুদ্ধে প্রচার চালাতে গিয়ে বহুবার তাকে কারাগারে যেতে হয়েছে।

গ্রেফতারের আগে উইন হাটেন স্থানীয় গণমাধ্যমকে বলেন, অভ্যুত্থান বিচক্ষণতা হতে পারে না। এতে দেশের রাজনীতিবিদদের ভুল পথে নিয়ে যাবে। সবারই উচিত এই সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করা। কারণে এতে আমাদের সরকারকে ধ্বংসের মাধ্যমে দেশকে অর্জনহীনতার দিকে নিয়ে যাবে।

আটক হওয়ার পর থেকে সু চিকে আর জনসমক্ষে দেখা যায়নি। স্থানীয় মানবাধিকার সংস্থার বরাতে এএফপি বলছে, অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় ১৩০ জনের বেশি কর্মকর্তা ও আইনপ্রণেতা আটক হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সু চির ‘ডান হাত’ উইন হাটেন আটক

আপডেট সময় ১২:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১