ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমার সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান বাইডেনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

অং সান সু চিসহ অন্য রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের পর মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয়া দেশটির সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া সামরিক অভ্যুত্থানে আটক অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকালে তার প্রথম বৈদেশিক নীতির ভাষণে এই আহ্বান জানান নতুন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না যে, গণতন্ত্রে কখনই জোর করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করা সম্ভব নয়। সেই সঙ্গে বিশ্বাসযোগ্য নির্বাচনের ফলাফলকে মুছে ফেলার চেষ্টা করা উচিত নয়।

গত সোমবার সকালে নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর মালিকানাধীন টেলিভিশনে ঘোষণা করা হয়েছে, সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল মিং অং হ্লাংয়ের কাছে এক বছরের জন্য ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করায় সেদিনই দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা ত্যাগের জন্য মিয়ানমার সেনাবাহিনীকে চাপ দেয়ার জন্য সম্মিলিত আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বাইডেন।

গতকাল প্রথম বৈদেশিক নীতির ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনী যে ক্ষমতা দখল করেছে তা ছেড়ে দিতে হবে। সেই সঙ্গে সকল ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে এবং সহিংসতা থেকে বিরত থাকতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমার সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান বাইডেনের

আপডেট সময় ১২:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১