ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

মালিকের কাছে চাঁদা না পেয়ে শ্রমিকের মাথা ফাটাল ছাত্রলীগ নেতা

আকাশ জাতীয় ডেস্ক:

মালিকের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে এক নির্মাণ শ্রমিকের মাথা ফাটিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগ সদস্য আল ইমরান।

বুধবার বিকালের ওই ঘটনায় বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা ইমরান ও তার ১০ সহযোগীর বিরুদ্ধে রাজপাড়া থানায় চাঁদাবাজি ও হামলার অভিযোগে মামলা হয়েছে। রডের আঘাতে আহত শ্রমিক শ্রমিক সোহেলকে রাজশাহী মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

মামলার অভিযোগে জানা গেছে, নগরীর বহরমপুর এলাকায় আহসান আলী নামে একজন ডেভেলপারের বহুতল ভবনের কাজ শুরু করেন। ভবনের পাইলিং কাজটির চুক্তি নেন ইয়াসির আরাফাত।

কয়েকদিন আগে ছাত্রলীগ নেতা ইমরান তার কয়েকজন সহযোগী নিয়ে ঘটনাস্থলে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেলে ভবনের কাজ বন্ধ করবেন বলে হুমকি দিয়ে আসেন। বুধবার বিকালে ছাত্রলীগ নেতা ইমরান সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে চাঁদার টাকা চান।

চাঁদা না পেয়ে এক পর্যায়ে ইমরান মেশিনপত্র ভাঙচুর করেন। বাধা দিতে গেলে সোহেল নামের একজন শ্রমিকের মাথায় রড দিয়ে আঘাত করে। ঘটনা দেখে এলাকার মানুষ ছুটে আসলে ইমরান দলবলসহ পালিয়ে যায়।

দ্রুত আহত শ্রমিককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ইয়াসির আরাফাত বুধবার রাতে রাজপাড়া থানায় অভিযোগ দিলে একটি মামলা রুজু করা হয়েছে।

নির্মাণ ব্যবসায়ীদের অভিযোগ, ছাত্রলীগ নেতা ইমরানের চাঁদাবাজিতে তারা অতিষ্ঠ। দ্রুত তাকে গ্রেফতারের দাবি করেছেন তারা।

আরএমপির রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, চাঁদা দাবি ও মারপিটের অভিযোগে ছাত্রলীগ নেতা আল ইমরানসহ ১০ জনের নামে মামলা হয়েছে। ইমরানসহ সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

মালিকের কাছে চাঁদা না পেয়ে শ্রমিকের মাথা ফাটাল ছাত্রলীগ নেতা

আপডেট সময় ১১:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১