ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাইডেনের ফোন, মিয়ানমার ও চীন নিয়ে আলোচনা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের ক্ষমতাগ্রহণের এটি তাদের প্রথম ফোনালাপ।

বৃহস্পতিবার হোয়াইট হাউজ এই তথ্য নিশ্চিত করেছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, কিভাবে চীন পরিস্থিতি এবং মিয়ানমারে সামরিক অভ্যুত্থান মোকাবিলায় একসঙ্গে কাজ করা যায় তারা এ বিষয়ে আলোচনা করেছেন। অস্ট্রলিয়া ও চীনের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা তুঙ্গে। সেই সঙ্গে মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে আরোহণ করেছে সামরিকজান্তা। দৃশ্যত, সামরিক জান্তার এই অভ্যুত্থানে চীনের মৌন সম্মতি আছে বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্দো-প্যাসিফিক এবং বিশ্বে স্থিতিশীলতা অব্যাহত রাখতে অটুট থাকবে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া সম্পর্ক, মিত্রতা। তবে চীন ও মিয়ানমার ইস্যুতে জো বাইডেনের সঙ্গে যে আলোচনা হয়েছে তার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন স্কট মরিসন। তিনি ক্যানবেরায় সাংবাদিকদের বলেছেন, বাইডেন অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আমাদের এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি ভিত্তি হিসেবে দেখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাইডেনের ফোন, মিয়ানমার ও চীন নিয়ে আলোচনা

আপডেট সময় ০১:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১