ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের আটকে থাকা অর্থ ছাড় নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চূড়ান্ত করছে দ. কোরিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের যে অর্থ দক্ষিণ কোরিয়ায় আটকা পড়েছে তা ছাড়ের ব্যাপারে আমেরিকার সঙ্গে আলোচনা চূড়ান্ত করছে সিউল। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ বুধবার এ খবর দিয়েছে।

দক্ষিণ কোরিয়া থেকে এই অর্থ হাতে পেলে ইরান জাতিসংঘ সদস্য পদের বার্ষিক ফি দেবে।

দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা বলেন ইরানের, “আটকে পড়া অর্থ ছাড় করার প্রশ্নে উল্লেখযোগ্য মাত্রায় অগ্রগতি হয়েছে এবং আমি মনে করি এটি আমাদের আন্তরিকতার ব্যাপারে ইরানের সন্দেহ সংশয় দূর করবে।”

দক্ষিণ কোরিয়ায় ইরানের ৭০০ কোটি ডলারের বেশি অর্থ আটকা পড়ে রয়েছে এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে সিউল পাওনা পরিশোধ করতে পারছে না। কারণ আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে বলা হয়েছে- ইরানের সঙ্গে কেউ ডলারের মাধ্যমে লেনদেন করতে পারবে না।

ইরান সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে জানিয়েছে যে, সিউলের কাছে তেহরানের যে পাওনা রয়েছে তার একটি অংশবিশেষ অন্তত ছাড় করার ব্যবস্থা করতে হবে যাতে তারা জাতিসংঘের সদস্য পদের ফি পরিশোধ করতে পারে।

দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, সিউল সরকার আমেরিকার সঙ্গে এমন আলোচনাও করছে যে, আটকে পড়া অর্থ ব্যবহার করে ইরানের সঙ্গে এমন কোন বাণিজ্য করা যায় কিনা যা মানবিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের আটকে থাকা অর্থ ছাড় নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চূড়ান্ত করছে দ. কোরিয়া

আপডেট সময় ০১:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১