ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অভিবাসন বিষয়ক ৩টি নির্বাহী আদেশে সই করলেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

অভিবাসন বিষয়ক ৩টি নির্বাহী আদেশে সই করলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকায় অভিবাসন প্রত্যাশীদের সুরক্ষা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করতেই এই আদেশ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজে আদেশগুলোয় সই করেন বাইডেন। এরপর বলেন, অভিবাসন ইস্যুতে তিনি নতুন কোনও আইন করেননি। আগে যে আইনের চর্চা ছিল; সেটাই ফিরিয়ে আনছে তার সরকার। দেশের সুরক্ষা এবং শৃঙ্খলা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে এসব। এর ফলে, অনুপ্রবেশকারী পরিবার ফিরে পাবে তাদের শিশুদের।

ট্রাম্প শাসনামলে, জোরপূর্বক অভিভাবকদের কাছ থেকে আলাদা ক্যাম্পে রাখা হতো সন্তানদের।
এছাড়া, রাজনৈতিক আশ্রয়প্রার্থী এবং মেক্সিকো সীমান্তে অপেক্ষারত অভিবাসীদের বিষয়ে শুনানির জন্য অভিবাসন আদালতের প্রতি নির্দেশও দেন বাইডেন।

বাইডেন বলেন, যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি তা বাস্তবায়ন করব। সীমান্ত সুরক্ষা এবং মুসলিম দেশ থেকে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ থেকে দেশে সুষ্ঠু, সুশৃঙ্খল এবং মানবিক অভিবাসন আইন ব্যবস্থা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে এ ৩টি নির্বাহী আদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিবাসন বিষয়ক ৩টি নির্বাহী আদেশে সই করলেন বাইডেন

আপডেট সময় ১২:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১