ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাকিস্তানে ৪ টিকটকারকে গুলি করে হত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পাকিস্তানের করাচিতে এক নারীসহ চার টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে করাচির গার্ডেন এলাকার আনক্লেসারিয়া হাসপাতালের কাছে এই ঘটনা ঘটেছে।-খবর ডনের

শহর পুলিশের জ্যেষ্ঠ সুপারইনটেনডেন্ট সরফরাজ নওয়াজ শেখ বলেন, নিহতরা সবাই সামাজিকমাধ্যমে সক্রিয় ছিলেন। বিশেষ করে টিকটকে তারা ভিডিও পোস্ট করতেন।

নিহতদের দুজন হলেন, মুসকান ও আমির। কর্মকর্তারা বলেন, আমিরকে ফোন দিয়ে সোমবার দেখা করতে বলেন মুসকান।

বন্ধু রেহান ও সাজ্জাদকে নিয়ে যেতে আমি একটি গাড়ির আয়োজন করেন। তারা শহরে ঘুরে বেড়ান এবং মুসকান ও আমির টিকটক ভিডিও বানান।

কিন্তু হাসপাতালের কাছে আসলে তারা হামলার শিকার হন। গাড়ির মধ্যেই ওই নারীকে হত্যা করা হয়েছে।

আর বাকি তিন জনকে গাড়ি থেকে বের করে গুলি করা হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

রেহান ও সাজ্জাদও ভিডিও বানিয়ে টিকটকে পোস্ট করতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে ৪ টিকটকারকে গুলি করে হত্যা

আপডেট সময় ১০:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১