ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের জরুরি বৈঠক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

দেশটিতে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পরিপ্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গেনার পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে। খবর এপি ও এএফপির।

করোনা পরিস্থিতির কারণে বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সোমবার নিরাপত্তা পরিষদের সদস্যরা বৈঠকের বিষয়টি অনুমোদন করেন।

সোমবার মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চি ও মিয়ানমারের প্রেসিডেন্টকে আটক করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে।

এ ঘটনা আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি গত বছরের ৮ নভেম্বরে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। তবে সেনাবাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের জরুরি বৈঠক

আপডেট সময় ০১:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১