ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারির হুমকি বাইডেনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি হতে পারে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর বাইডেন এ হুমকি দেন এবং দেশটিতে সেনাশাসনের অবসানে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।

বেসামরিক নেতৃত্বাধীন সরকারের হাত থেকে সেনাবাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় নিন্দা জানান বাইডেন এবং দেশটির নির্বাচিত নেতা অং সান সু চিকে আটকে রাখার বিষয়টি ‘গণতন্ত্র ও আইনের শাসনে দেশটির উত্তরণের ওপর প্রত্যক্ষ আক্রমণ’ বলে মন্তব্য করেন।

বাইডেন বলেন, ‘গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ায় গত দশকে মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন এ অগ্রগতির বিপরীত হলে প্রয়োজনে আমরা আমাদের নিষেধাজ্ঞা আইন এবং ক্ষমতা তাৎক্ষণিকভাবে পর্যালোচনা করবো এবং যথাযথ পদক্ষেপ নেবো। ’

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি-সহ শাসকদলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে, এ ফলাফল নিয়ে মিয়ানমারের বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনা চলতে থাকায় এ সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে জানায় বিবিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারির হুমকি বাইডেনের

আপডেট সময় ১২:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১