ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

জাভেদ আখতারের সান্নিধ্যে উচ্ছ্বসিত আরিফিন শুভ

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডের প্রখ্যাত গীতিকবি জাভেদ আখতারের সান্নিধ্যে গিয়ে দারুণ উচ্ছ্বসিত চিত্রনায়ক আরিফিন শুভ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র মূল চরিত্রের শুটিংয়ে এখন মুম্বাইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

মুম্বাইয়ে সিনেমার শুটিংয়ের এক ফাঁকেই আরিফিন শুভ দেখা করলেন বর্ষীয়ান গীতিকবি জাভেদ আখতারের সঙ্গে। রাতে ইনস্টাগ্রামে এই কিংবদন্তির সঙ্গে একটি ছবি শেয়ার করেন শুভ। সেসঙ্গে নিজের উচ্ছ্বাসও ভাগ করেন ভক্তদের সঙ্গে।

আরিফিন শুভ লেখেন, ‘তিনি একজন সত্যিকার কিংবদন্তি যার কোন ভূমিকার দরকার নেই। একটি উচ্ছ্বসিত সন্ধ্যা কাটালাম। স্বপ্ন যেন সত্যি হলো। নাকি এখনও আমি স্বপ্নের মধ্যেই আছি?’

একজন প্রভাবশালী গীতিকবি হিসেবে জাভেদ আখতার প্রাণিত করেছেন শুভকেও। শুভর আজকের এই অবস্থানে আসার পেছনেও রয়েছে তার প্রভাব। শুভ বলেন, ‘জাভেদ সাব, আপনার বাড়িতে আপনার সাথে সাক্ষাৎ করতে পারা আমার জন্য সম্মানজনক। এই মোহনীয় সন্ধ্যাকে আমি ভাষায় প্রকাশ করতে পারব না। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

জাভেদ আখতারের সান্নিধ্যে উচ্ছ্বসিত আরিফিন শুভ

আপডেট সময় ১১:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১