ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪ ফেব্রুয়ারির মধ্যে করোনার ‘সুরক্ষা অ্যাপ’

আকাশ আইসিটি ডেস্ক :   

করোনাভাইরাস ভ্যাকসিনের নিবন্ধনের জন্য আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে সুরক্ষা অ্যাপ গুগল প্লে স্টোরে দেওয়া হবে। রোববার রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবারের মধ্যে দেশের সব জায়গায় করোনাভাইরাসের টিকা পৌঁছে যাবে। আইসিটি মন্ত্রণালয় আমাদের বলেছে, ৪ তারিখের মধ্যে ওই অ্যাপ মোবাইলে পাওয়া যাবে। এর মধ্যে গুগল প্লে স্টোরে অ্যাপ দেওয়া হবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, টিকা বিতরণের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। আজকালের মধ্যে দেশের সব জায়গায় টিকা পৌঁছে দিতে পারবে। আর দেরি হবে না এটুকুই বলতে পারি। ইতিমধ্যে টিকাকেন্দ্রগুলোতে বুথ তৈরি করা হয়েছে। ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণও শেষ পর্যায়ে। সকল জেলা-উপজেলার ফোকাল পার্সনদের সঙ্গে কাল (সোমবার) আমাদের একটা মিটিং আছে। তাদের কাছ থেকে আমরা একটা ফিডব্যাক নেব যে তারা কী কী সমস্যা ফিল করছেন। যে সমস্যাগুলো আমরা ঠিক করব।

গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশন (www.surokkha.gov.bd) সীমিত আকারে উন্মুক্ত করা হয়।

তিনি বলেন, প্রত্যেকটা উপজেলায় ইন্টারনেট কানেকশনসহ ল্যাপটপসহ দেওয়া আছে। আমরা একটা চিন্তা করেছি, যারা অনলাইনে আবেদন করতে পারবে না, স্থানীয় আইসিটির লোক আছে, তাদের সহায়তায় নিবন্ধন করে দেওয়া হবে। টিকা দেওয়ার আগে এলাকায় ঘোষণা দিয়ে দেওয়া হবে যার যখন সুবিধামতো রেজিস্ট্রেশন করে যান। যদি ১০০ জনের রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে পরপরই আমরা একটা ডেট দিয়ে দিব। ওই ১০০ জন ওইদিন এসে টিকা নিবে। রেজিস্ট্রেশন হবে অনলাইনেই, আমাদের লোকজন হেল্প করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, মোবাইল অ্যাপ চালু হলেও তার মাধ্যমেও নিবন্ধনের কাজটি করা যাবে। টিকা নিতে আগ্রহী সবাইকেই নিবন্ধনের কাজটি করতে হবে। সব ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হবে গণ টিকাদান। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না, স্বাস্থ্য অধিদপ্তর এবং আইসিটি মন্ত্রণালয় যৌথভাবে তাদের সহায়তা করবে। এক্ষেত্রে স্থানীয় আইসিটি কার্যালের কর্মীদের সহায়তায় স্বাস্থ্য বিভাগ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ ফেব্রুয়ারির মধ্যে করোনার ‘সুরক্ষা অ্যাপ’

আপডেট সময় ০৭:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১