ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভোলায় শিশুকন্যাকে গলা কেটে হত্যা করলেন মা

আকাশ জাতীয় ডেস্ক: 

ভোলায় নিজের ১৮ মাস বয়সী মেয়েকে গলা কেটে হত্যা করেছেন তানিয়া (৩০) নামে এক নারী।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তায়িবা ইসলাম মাওয়া ওই এলাকার তানিয়া ও রাজমিস্ত্রি সবুজ দম্পতির মেয়ে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সকালে নিজ ঘরে দা’ দিয়ে গলা কেটে মাওয়াকে হত্যা করেন মা তানিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং তানিয়াকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া হত্যার দায় স্বীকার করেছেন। তবে কেন তিনি এমনটা করেছেন, তা জানা যায়নি। তানিয়া মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

ওসি এনায়েত আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলায় শিশুকন্যাকে গলা কেটে হত্যা করলেন মা

আপডেট সময় ০৫:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১