ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কুলাউড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ; যুবক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে ঘরে একা পেয়ে শনিবার বিকেলে ১২ বছরের এক কিশোরীকে জমির উদ্দিন (৩০) নামক এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ইউনিয়নের বাগৃহাল গ্রামের শরীয়ত উল্লাহ ছেলে জমির উদ্দিন শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টায় একই এলাকার ওই কিশোরির বাড়িতে যায়। ঘটনার দিন ওই কিশোরীর মা তার বোনের বাড়িতে বেড়াতে যান এবং ভাই ক্ষেতের কাজে মাঠে ছিলো। নির্জন বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে ছিলো ওই কিশোরী। জমির উদ্দিন সেই সুযোগে ঘরে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি কিশোরী তার পরিবারের লোকজনকে জানালে তারা কুলাউড়া থানা পুলিশকে অবহিত করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জমির উদ্দিনকে গ্রেফতার করে। ধর্ষণের শিকার ওই কিশোরীর মা জমির উদ্দিনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কানাই লাল চক্রবর্তী জানান, ধর্ষণের প্রাথমিক আলামত হিসেবে কিশোরীর সালোয়ার জব্দ করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, আসামি জমির উদ্দিনকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে এবং কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

কুলাউড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ; যুবক আটক

আপডেট সময় ০৫:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১