ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারণ পশ্চিমা অস্ত্র’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পারস্য উপসাগরে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান কারণ ফ্রান্স এবং অন্য পশ্চিমা দেশগুলোতে তৈরি অস্ত্র। এসব দেশের অস্ত্রের বন্যা বন্ধ না হওয়া পর্যন্ত কেউ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রত্যাশা করতে পারে না।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বললেন।

গত শুক্রবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনা হতে গেলে তাতে অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ দেশ এবং জার্মানি অংশগ্রহণ করবে। এর পাশাপাশি সৌদি আরবের মতো ফ্রান্সের আঞ্চলিক মিত্রদের রাখতে হবে। ম্যাকরন আরও বলেন, নতুন যে কোনও আলোচনা অত্যন্ত কঠোর হতে হবে।

ম্যাকরনের এ বক্তব্যের জবাবে সাঈদ খাতিবজাদে বলেন, পরমাণু সমঝোতা হচ্ছে বহু পক্ষের অংশগ্রহণে সই হওয়া একটি আন্তর্জাতিক চুক্তি যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হয়েছে। এটি কোনোভাবেই নতুন করে আলোচনার বিষয় হতে পারে না এবং এর কোনও ধারা-উপধারাও পরিবর্তিত হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারণ পশ্চিমা অস্ত্র’

আপডেট সময় ০১:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১