ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

টানা ২ মাস দেশের প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’

আকাশ বিনোদন ডেস্ক : 

দেশের প্রেক্ষাগৃহে টানা দুই মাস ধরে চলছে জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমণি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। গেল বছরের ১১ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি ৮ম সপ্তাহে এসেও ঢাকা ও এর বাইরের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শক টানছে।

জানা গেছে, মুক্তির ৮ম সপ্তাহে ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভার শাখা), ব্লকবাস্টার সিনেমাস, সেনা অডিটোরিয়াম, বিজিবি (ঢাকা) ও চট্টগ্রামে সিলভার স্ক্রিনে চলছে ‘বিশ্বসুন্দরী’। শুরু থেকেই আলোচনায় থাকা এই সিনেমাটি চয়নিকার চৌধুরীর প্রথম নির্মাণ। এতে লাস্যময়ী নায়িকা পরীমণি-সিয়াম জুটির রসায়ন, শ্রুতিমধুর গান, ছবির গল্প ও নির্মাণ শৈলী- সব মিলিয়ে ‘বিশ্বসুন্দরী’ নিয়ে এখনো দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে।

শোনা যাচ্ছে, গত বছরের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে অন্যতম ব্যবসা সফল ছবি এটি। আবার কেউ কেউ বলছেন ব্যবসার দিক দিয়ে অন্যতম নয়, শীর্ষ ব্যবসা সফল ছবি ‘বিশ্বসুন্দরী’। চলচ্চিত্র প্রদর্শক সমিতি, হল মালিক, প্রযোজক আর ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কথা বলে জানা গেছে অন্যান্য ছবির তুলনায় ‘বিশ্বসুন্দরী’ ভালো চলছে।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরো অনেকে। ছবির কাহিনি চিত্রনাট্য ও সংলাপ রুম্মান রশীদ খানের। ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গত ১১ ডিসেম্বর ২৫টি সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিটি দেখে সবাই তৃপ্তির ঢেঁকুর তুলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

টানা ২ মাস দেশের প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’

আপডেট সময় ১১:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১