ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে পাকিস্তানের জঙ্গি সংগঠনের প্রধান নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের প্রধান মঙ্গল বাগ নিহত হয়েছেন। এতে তার দুই সহযোগীও নিহত হয়েছেন। বৃহস্পতিবার আফগানিস্তানের পূর্বপ্রান্তে অবস্থিত নানগরহর প্রদেশের আচিন জেলার ভান্ডারি এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা বোমা বিস্ফোরণে তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার লস্কর-ই-ইসলাম জঙ্গি সংগঠনের প্রধান মঙ্গল বাগ ও তার দুই সহযোগী একটি গাড়িতে করে যাচ্ছিলেন। আচমকা নানগরহর প্রদেশের আচিন জেলার বান্দার ডারা এলাকায় রাস্তার ধারে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়। ফলে মঙ্গল বাগসহ তিন জঙ্গি নিহত হন।

মঙ্গল বাগের মৃত্যু নিয়ে এর আগেও গুজব ছড়িয়েছিল। তাই প্রথমে বিষয়টি বিশ্বাস করতে চাননি আফগানিস্তানের প্রশাসনিক কর্মকর্তারা। পরে বিষয়টি সত্যি বলে টুইট করে জানান নানগরহর প্রদেশের গর্ভনর জিয়াউলহাক আমারখিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে পাকিস্তানের জঙ্গি সংগঠনের প্রধান নিহত

আপডেট সময় ১০:২৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১