ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

মায়ের লাশ সৎকারে ছেলের বাধা

আকাশ জাতীয় ডেস্ক:  

ছেলের নির্যাতন সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেন মা। পরে তার লাশ সৎকারে বাধা প্রদান করে ছেলে। ঘটনাটি ঘটে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছয়সূতী গ্রামের চন্দন কুমার দাসের স্ত্রী উমা রানী দাস তার ছেলে উদয় চন্দ্র দাসের নির্যাতন সইতে না পেরে গত শনিবার বিষপান করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি। পরদিন মঙ্গলবার বাজিতপুর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

বুধবার লাশের ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। সনাতন ধর্মানুসারে যখন লাশ সৎকারের প্রস্তুতি নেয়া হয় তখন বাধা দেয় ছেলে উদয়সহ তার লোকজন।

উমা রানীর মৃত্যুর ঘটনায় থানায় বা আদালতে মামলা না করার শর্তে বন্ড সই দিলে লাশের সৎকার করতে পারবে বলে দাবি করে ছেলে উদয়। বন্ড সই না করলে লাশ সৎকার করতে দেওয়া হবে না বলেও জানায় সে।

এ ঘটনায় মৃতের অপর ছেলে সৌরভ দাস এবং তার বাবা কুলিয়ারচর থানা পুলিশকে জানিয়ে সহায়তা চান। পুলিশ এলে পালিয়ে যায় উদয় দাস ও তার লোকজন। পরে নিহতের স্বামী চন্দন কুমার দাস থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।

কুলিয়ারচর থানার ওসি একেএম সুলতান মাহমুদ বলেন, নিহতের স্বামী ও ছেলেকে রাতে বাড়ি থেকে থানায় এনে স্বামীকে মামলার বাদী করে কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

মায়ের লাশ সৎকারে ছেলের বাধা

আপডেট সময় ১১:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১