ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার টিকা নিতে ২৪ ঘণ্টায় ১২৫৩ জনের নিবন্ধন

আকাশ আইসিটি ডেস্ক : 

বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা নিতে চলছে ডিজিটাল নিবন্ধন। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল নিবন্ধন প্ল্যাটফর্ম ‘সুরক্ষা’ অ্যাপে অনলাইন নিবন্ধন উদ্বোধন করেন। এরপর প্রথম ২৪ ঘণ্টায় নিবন্ধন করেছেন ১ হাজারেরও বেশি মানুষ।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫৩ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিস্টেম অ্যানালিস্ট মাসুম বিল্লাহ।

আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো। তিনিই এ কার্যক্রম দেশে শুরু করেছেন। টিকা কার্যক্রমে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ঈদের মতো খুশিতে টিকা গ্রহণ চলছে। আমাদের দেশের যারা টিকা নিয়েছেন তাদের মাঝে এখনও পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। আশা করি সামনেও পার্শ্বপ্রতিক্রিয়া হবে না। ভালো টিকাই আমাদের দেশে এসেছে। টিকা জীবন রক্ষাকারী, সুতরাং এই টিকা নিয়ে গুজব ছড়াবেন না।’

বেলা ১১টা ২২ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার টিকা নিতে ২৪ ঘণ্টায় ১২৫৩ জনের নিবন্ধন

আপডেট সময় ০৯:২৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১