ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

যেকোনো সময় টিকা নিতে প্রস্তুত হিরো আলম

আকাশ বিনোদন ডেস্ক :  

বহুল প্রতীক্ষিত করোনার টিকা দেওয়া শুরু হলো দেশে। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেতা আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে এফডিসিতে অবস্থান করছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেখানে করোনা ভ্যাকসিন নিয়ে আলাপকালে নিজের ইচ্ছার কথা জানালেন হিরো আলম। বললেন, করোনা থেকে এখন মুক্তির পথ তৈরি হয়েছে। আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে ভ্যাকসিন আবিস্কার হয়েছে।

হিরো আলম বলেন, আজ আমাদের খুবই আনন্দের একটি দিন। আজ শুভ একটি দিন। আজ দেশে প্রথমবারের মতো টিকা দেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন। আমি শুনেছি একজন নার্সকে প্রথম টিকা দেওয়া হবে। দেশে যাদের আগে প্রয়োজন তাদের টিকা দেওয়া হলেই ভালো। এরপর সাধারণ মানুষ যারা আগ্রহী তারা টিকা নিবে। আর আমিও টিকা নিতে প্রস্তুত। যখন আমাকে বলা হবে অবশ্যই আমি টিকা নিবো। সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের দেশে এতো তাড়াতাড়ি টিকা নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, আমি শুনেছি ভারত আমাদের বন্ধু দেশ হিসেবে আমাদেরকে ভ্যাকসিন উপহার দিয়েছে। আবার সরকার টাকা দিয়েও কিনে এনেছে। আমরা এতো দিনের দুর্যোগ শেষে একটা ভালো সময় পেতে যাচ্ছি। নিশ্চই আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। একইসাথে আমি দেশের সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই।

কবে টিকা নেবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি যে কোনো সময় টিকা নিতে প্রস্তুত। আমাকে যদি বলা হয় আজই টিকা দেওয়া হবে আমি আজই নিবো। কারণ কেউ করোনায় মরতে চায় না। করোনা থেকে বাঁচার পথ এই টিকা, আমরা যারা মিডিয়ায় কাজ করি, সরকার যখনই আমাদেরকে টিকা দেবে, আমি সবার আগে এগিয়ে যাবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

যেকোনো সময় টিকা নিতে প্রস্তুত হিরো আলম

আপডেট সময় ১১:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১