ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝড়ের মধ্যেও শান্তির খোঁজে নিখিল! নতুন পোস্টে কী বলতে চাইলেন নুসরাতের স্বামী?

আকাশ নিউজ ডেস্ক:

অভিনেত্রী নুসরাতের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জনের মাঝে ইনস্টাগ্রামে একের পর এক ছবি পোস্ট করে চলেছেন স্বামী নিখিল জৈন। এবার পাঞ্জাবের সরিষা ক্ষেতের সামনে ছবি পোস্ট করলেন নুসরাতের স্বামী। আর ক্যাপশনে লিখলেন, ‌‘ঝড়ের মধ্যেও শান্তি।’

বেশ কিছুদিন থেকেই আর নিখিলের সঙ্গে এক ফ্ল্যাটে থাকছেন না নুসরাত। পূজার পর থেকেই দুজনের সম্পর্ক ভাঙার গুঞ্জন শুরু হয়েছিল। তাতে বাড়তি মাত্রা যোগ হয় নুসরাতের রাজস্থান সফরের পর থেকে।

শোনা যায়, অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নাকি নুসরাতের নৈকট্য তৈরি হয়েছে। ঘটনাচক্রে একই সময় রাজস্থানের ছবি পোস্ট করেছিলেন যশও। এর মধ্যেই আবার কিছুদিন আগে যশের শেয়ার করা ছবির স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করেছিলেন নুসরাত জাহান। যদিও নিখিলের সঙ্গে না থাকার কথা জানালেও যশের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন অভিনেত্রী।

এদিকে, টুইটারে নিজের একের পর এক ছবি আপলোড করে ক্যাপশনে অর্থবহ বার্তা দিয়েই চলেছেন নিখিল। ২২ জানুয়ারি তিনি লিখেছিলেন, ‘জীবন বুমেরাংয়ের মতো। যা দেবে, তাই ফিরে আসবে!’

সেই দিনই আবার ‘রোড টু পিস’ হ্যাশট্যাগ দিয়ে শান্তারামকে উদ্ধৃত করে লিখেছিলেন, ‘সুখ অলীক কল্পনা মাত্র। নতুন বস্তু কেনায় উৎসাহ দিতেই এর সৃষ্টি হয়েছিল।’ নুসরাতকে ইঙ্গিত করেই কি এইসব পোস্ট নিখিল জৈনের? এই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঝড়ের মধ্যেও শান্তির খোঁজে নিখিল! নতুন পোস্টে কী বলতে চাইলেন নুসরাতের স্বামী?

আপডেট সময় ১০:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১