ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত সরকার চাল রপ্তানি বন্ধ করেনি: বাণিজ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারত সরকার চাল রপ্তানি বন্ধ করেনি বা এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ চাল আমদানি হচ্ছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী চালের বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা চিঠির মাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এ ধরনের স্বাক্ষরবিহীন মিথ্যা চিঠিতে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। একটি কুচক্রী মহল ভারত সরকারের একটি স্বাক্ষরবিহীন মিথ্যা চিঠির মাধ্যমে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। অসাধু ব্যবসায়ীরা এ অপপ্রচার চালাতে পারে। কিছু পত্রপত্রিকায়ও এর ওপর ভিত্তি করে এ সংবাদ প্রচার করা হয়েছে, যা সঠিক নয়। দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ও যত্নবান হওয়া প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরে প্রতিদিন বিপুল পরিমাণ চাল আমদানি হচ্ছে। চাল আমদানির ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা নেই। বাজারেও চালের স্বাভাবিক সরবরাহ রয়েছে। দেশের মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

এ ছাড়া দেশে চালের কোনো সংকট নেই উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, প্রয়োজনীয় চাল মজুদ রয়েছে। বাজারে পর্যাপ্ত চালের সরবরাহ রয়েছে। হাওর এলাকায় পানি প্রবেশ এবং বন্যার কারণে যে ক্ষতি হয়েছে, চাল আমদানি করে তা পূরণ করা হচ্ছে। সরকার এরই মধ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রতিদিন চাল আমদানি হচ্ছে। বেসরকারি পর্যায়ে প্রতিদিন ট্রাকে করে চাল আসছে। তিনি বলেন, চালের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে দেশের সাধারণ মানুষ এ চাল ক্রয় কিনতে পারবেন।

চালের অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযান চলছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে যারা এ সব কাজ করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারত সরকার চাল রপ্তানি বন্ধ করেনি: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ১০:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭