ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বাতিল করা হবে : শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রত্যাহার করা হবে। আগামী ৭-৮ ফেব্রুয়ারি নতুন সিলেবাস দেয়া হবে। এসএসসির ক্ষেত্রে ৬০ দিন আর এইচএসসির ক্ষেত্রে ৮৪ দিনে যতটুকু পড়ানো হবে ততটুকুর মধ্যেই পরীক্ষা হবে। আশা করি ছাত্র-ছাত্রীরা এই সময়টা মন দিয়ে পড়বে।

বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে এনসিটিবি ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, স্কুল-কলেজ খোলার পর টেস্ট, প্রি টেস্ট, মক টেস্ট, মডেল টেস্ট কোনো নামেই এখন কোনো পরীক্ষা নিতে পারবে না। এখন শুধু ক্লাস হবে। ক্লাসে শ্রেণি শিক্ষক পরীক্ষা নিতে পারবেন। এর জন্য কোনো ফি নেয়া যাবে না। এরপরও যদি কোনো শিক্ষক টেস্ট পরীক্ষা নিতে চায়, তখন আমরা অবস্থা দেখে প্রয়োজনে নতুন সিদ্ধান্ত দেব।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের এনসিটিবির যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছিল, তা নিয়ে বিতর্ক আছে। অভিভাবকদের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বাতিল করা হবে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১