ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয়-পরাজয় যাই হোক মেনে নেব: রেজাউল

আকাশ জাতীয় ডেস্ক:  

নির্বাচনে জয় পরাজয় যাই হোন ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করা এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তির্পূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

বুধবার সকাল পৌনে নয়টায় নগরের বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। এ সময় বিপুল ভোটে জয়ের আশা ব্যক্ত করেন রেজাউল।

আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, আমরা জনগণের রায়ে বিশ্বাস করি, আস্থা রাখি। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। ভোটারের উপস্থিতিই বলে দিচ্ছে নির্বাচনের প্রতি মানুষ কতটা আস্থাশীল।

এজেন্টদের বের করে দেয়ার বিষয়ে বিএনপি যে অভিযোগ করছে সে বিষয়ে রেজাউল করিম বলেন, বিএনপি তো সবসময় অভিযোগ করে। তাদের এজেন্টরা কেন্দ্রেই যায়নি। বিএনপি জনবিচ্ছিন্ন। এজন্য তারা এজেন্ট দিতে পারেনি।

জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী জানিয়ে নৌকার এই প্রার্থী বলেন, ভালো ভোট হচ্ছে। নির্বিঘ্নে ভোট প্রদান করছেন ভোটাররা। উৎসবমুখর পরিবেশ ভোট দিচ্ছেন সবাই।

এর আগে সকাল আটটায় ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে এই নগরীতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত।

নির্বাচনে মেয়র পদে মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী, ধানের শীষ প্রতীকে বিএনপির ডা. শাহাদাত হোসেন, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকে খোকন চৌধুরী, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জয়-পরাজয় যাই হোক মেনে নেব: রেজাউল

আপডেট সময় ০১:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১