ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মার্চে পরীক্ষার্থীদের জন্য খুলবে ঢাবির হল

আকাশ জাতীয় ডেস্ক:   

মার্চ মাসের প্রথম সপ্তাহে শুধুমাত্র অনার্স ও মাস্টার্স পরীক্ষার্থীর মধ্যে যারা আবাসিক (শিক্ষার্থী) তাদের জন্য হল খুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অনার্স ও মাস্টার্স চূড়ান্ত পরীক্ষার্থীদের জন্য মার্চের প্রথম সপ্তাহ থেকে হল খোলার জন্য প্রস্তুতি শুরু করতে বলা হয়েছে। আমরা আশা করছি, কোভিড সিচুয়েশান নিম্নগামী হবে। শিক্ষার্থীরা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারে এজন্য এক মাস আগেই সিদ্ধান্তটি জানানো হয়েছে।

গত বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ বন্ধে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার বিষয়টি সামনে আসে। গত ২৫ ডিসেম্বর থেকে কর্তৃপক্ষ হল না খুলে পরীক্ষা নেওয়ার কথা জানালে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে। হল খুলে পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়, অবস্থান কর্মসূচি পালন করে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় উপাচার্য ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মার্চে পরীক্ষার্থীদের জন্য খুলবে ঢাবির হল

আপডেট সময় ১১:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১