ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২ বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র

বিয়ে করে পপিকে বিএনপির এমপি বানানোর প্রস্তাব যুবকের

আকাশ বিনোদন ডেস্ক : 

পপিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক যুবক। শুধু বিয়ের প্রস্তাব নয়, তিনি বলেছেন তাকে বিয়ে করলে পপিকে বিএনপি থেকে সংসদ সদস্য বানাবেন।

পর্দার তারকাদের নিয়ে ভক্তদের এমন উন্মাদনা নতুন কিছু নয়। সত্তরের দশকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতাও ভক্তদের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন। দুই ভক্ত তাকে বিয়ের প্রস্তাব দিতে একজন তার গুলশানের বাসার সামনে, অন্যজন জাতীয় প্রেস ক্লাবের আঙিনায় রীতিমতো অনশনে বসে গিয়েছিলেন। পরে পুলিশ এসে তাদের তাড়াতে বাধ্য হয়।

বিশ্বে তারকাদের নিয়ে এ ধরনের মজার ঘটনা অহরহ ঘটে থাকে। পপিকে এর আগেও অনেকে নানাভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এবার রীতিমতো জাতীয় অফিসে পপির কাছে বিয়ের প্রস্তাব সংবলিত একটি চিঠি প্রেরণ করেছেন এক যুবক।

জিকো নামের ওই যুবক নিজের ছবি ও চিঠি পাঠিয়ে পপির কাছে লেখেন- ‘পপি আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি বিএনপি করি। আমার অনেক ক্ষমতা। আমি তোমাকে বিএনপি থেকে এমপি বানাব। তুমি এমপি হয়ে সংসদে যাবে। তুমি জীবনে অনেক স্বপ্ন দেখেছো। শিল্পপতির বা ডিসির বউ হবে। তোমার স্বপ্ন পূরণ হয়নি। আল্লাহপাকের নিয়তির বিধান মেনে একটি রাস্তার ছেলেকেই তুমি বিয়ে কর। তুমি ভাবতে পার রাজনীতি করা মানে খারাপ। আমি কোনো খারাপ কাজ করি না, ব্যবসা করি। পপি, ছোট পৃথিবীতে অহংকার করার কিছু নেই। আমি কোনো দিন তোমার একটি কথারও অবাধ্য হব না। তুমি যে ভাবে চলছো ঠিক সেই ভাবেই চলবে। তোমাকে আমি কোনো দিন ফুলের ছোঁয়াও দেব না। তুমি যত ব্যস্ত থাক না কেন আমার সাথে ফোনে কথা বলবে। ’

যুবকটি ফোন নম্বর পাঠিয়ে এখন পপির সম্মতির অপেক্ষায় আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ে করে পপিকে বিএনপির এমপি বানানোর প্রস্তাব যুবকের

আপডেট সময় ১০:১৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১