ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চার পাণ্ডবের ফিফটিতে টাইগারদের সংগ্রহ ২৯৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরির ওপর ভর করে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান করেছে। টাইগার ক্রিকেটে পঞ্চপাণ্ডব খ্যাত একমাত্র মাশরাফি বিন মর্তুজা এই সিরিজে নেই।

তবে বাকি চার জন ব্যাটিংয়ে জ্বলে উঠেছেন।

শেষদিকে অসাধারণ ব্যাট করা মাহমুদউল্লাহ ফিফটি করে ৬৪ রানে অপরাজিত থাকেন। তিনি ৪৩ বলে সমান ৩টি চার ও ছক্কায় এই ইনিংস খেলে দলীয় সংগ্রহ ৩শ’র কাছাকাছি নিয়ে যান। ৫ রানে অপরাজিত ছিলেন সাইফউদ্দিন।

ইনিংসের শেষদিকে বিদায় নেওয়া মুশফিকুর রহিম দারুণ ব্যাটিং করে হাফসেঞ্চুরি করে। ওয়ানডে ক্যারিয়ারের ৩৯তম ফিফটি করে তিনি রেইফারের বলে বিদায় নেন। ৫৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬৪ আসে তার ব্যাট থেকে। শেষ ওভারে সৌম্য সরকার ব্যক্তিগত ৭ রানে রান আউট হন।

এর আগে ফিফটির পর আর বেশিদূর এগোতে পারেননি সাকিব আল হাসান। রেইফারের বলে বোল্ড হয়ে ৮১ বলে ৩ চারে ৫১ রান নিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। এটি তার ৪৮তম হাফসেঞ্চুরি।

হাফসেঞ্চুরির পর নিজের ইনিংস খুব বেশি বড় করতে পারেননি তামিম ইকবাল। ২৮তম ওভারের শেষ বলে আলজারি জোসেফকে মারতে গিয়ে আকিল হোসেনের ক্যাচে পরিণত হন তিনি। ৮০ বলে ৩টি চার ও একটি ছক্কায় তার ব্যাট থেকে ৬৪ রান এসেছে।

ইনিংসের ২৩তম ওভারে দলীয় শতক পায় বাংলাদেশ। আর তিন ওভার পরে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম হাফসেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। ৭০ বলে দুটি চারে ফিফটি করেন তিনি।

এর আগে ভালো খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ২০ রানে ফিরেছেন। দলীয় নবম ওভারে ৩৮ রানের মাথায় কাইল মায়ার্সের বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিলেও তৃতীয় আম্পায়ারের ঘোষণায় আউটই হন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। এই হোম ভেন্যুতে নিজের ১৫তম ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি। যেখানে এ ম্যাচে ৩ রান দরকার ছিল তার। যা দলীয় তৃতীয় ওভারে আলজারি জোসেফের বলে খোঁচা দিয়েই সেরে ফেলেন এই দেশ সেরা ওপেনার। এই মাঠে ৯ ম্যাচে ৪২৬ রান নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন ইমরুল কায়েস।

ইনিংসের প্রথম ওভারেই আউট হলেন লিটন দাশ (০)। আলজারি জোসেফের করা ওভারের পঞ্চম বলে এলবির ফাঁদে পড়েন এই ওপেনার।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে জায়গা করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার সাইফউদ্দিন। আর জায়গা হারিয়েছেন হাসান মাহমুদ ও রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ক্যারিবীয় দলে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন জোসুয়া দা সিলভা ও অ্যান্ড্রে ম্যাকার্থি। তার বদলে অভিষেক হলো জাহমার হ্যামিল্টন ও কেওন হার্ডিংয়ের।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল আমব্রিস, কেওর্ন ওটলি, জাহমার হ্যামিল্টন (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, এনক্রুমাহ বোনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কেওন হার্ডিং, আলজারি জোসেফ, আকিল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চার পাণ্ডবের ফিফটিতে টাইগারদের সংগ্রহ ২৯৭

আপডেট সময় ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১