ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশের সঙ্গে নুসরাতের প্রেমের গুঞ্জন, কী বললেন নিখিল?‌

আকাশ বিনোদন ডেস্ক :  

অনেক দিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। টালিউডের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান তার স্বামী নিখিল জৈনকে আনফলো করেছেন সোশ্যাল মিডিয়ায়। এর নুসরাতের সঙ্গে নাম জড়িয়েছে অন্য এক নায়ক যশ দাশগুপ্তের। তার সঙ্গে ছুটি কাটানো, মন্দির ও আজমির শরিফের দরগায় যাওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এর মধ্যে নুসরাত-নিখিলের বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এত দিন নুসরাত-যশের প্রেম নিয়ে কিছু বলেননি নিখিল। মুখে কুলুপ এঁটে বসেছিলেন। অবশেষে তিনি মুখ খুললেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিলেন। সেখানে নুসরাতের নাম করেননি একবারও। কিন্তু একথা স্পষ্ট যে স্ত্রী নুসরাত এবং তার সঙ্গে সম্পর্কই হয়তো কোনো না কোনোভাবে প্রকাশ করতে চেয়েছেন। কেউ আবার বলছেন, এই পোস্ট দিয়ে নুসরাতের প্রতি চাপা ক্ষোভ উগরে দিয়েছেন নিখিল।

বছরের শেষে নুসরাত গেছিলেন রাজস্থানে। বছরের শুরুতে তার স্বামী নিখিল জৈন গেলেন হিমাচলে। সেখানকারই ছবি কয়েক দিন ধরে পোস্ট করছিলেন সোশ্যাল মিডিয়ায়। একটি পোস্টে নিখিল লিখলেন, ‘‌জীবন ব্যুমেরাং। যা দেবে, তাই ফেরত পাবে।’‌ নিন্দুকরা বলছেন, নুসরাতকে উদ্দেশ্য করেই এসব লিখেছেন। সত্যি?‌ জবাব মেলেনি। কারণ নিখিল আগেই জানিয়েছেন, ব্যক্তিগত বিষয়ে কথা বলবেন না। নুসরাতেরও একই কথা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশের সঙ্গে নুসরাতের প্রেমের গুঞ্জন, কী বললেন নিখিল?‌

আপডেট সময় ১১:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১