ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আইইইই ফেলো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী অচিন্ত্য

আকাশ আইসিটি ডেস্ক : 

প্রযুক্তি উন্নয়নের জন্য কাজ করা বিশ্বের বৃহত্তম প্রযুক্তিগত পেশাদার সংস্থা ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স’র (আইইইই) ফেলো নির্বাচিত হয়েছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত অধ্যাপক ড. অচিন্ত্য ভৌমিক।

আইইইই পরিচালনা পর্ষদ প্রযুক্তিগত খাতের অসাধারণ সাফল্য অর্জনকারীদের মাঝে একটি নির্বাচিত গ্রুপকে প্রতি বছর ফেলো সম্মাননা প্রদান করে থাকে।

যা আইইইই সদস্যদের মাঝে সর্বোচ্চ সম্মাননা প্রাপ্তির হার বার্ষিক ০.১ শতাংশেরও কম। এটি প্রযুক্তি সম্প্রদায় দ্বারা একটি মর্যাদাপূর্ণ সম্মান এবং বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অর্জন হিসাবে স্বীকৃত।

অচিন্ত্য ভৌমিক ১৯৯০ সালে রাজশাহী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন এবং সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অর্জন করেন। এরপর ভারতের কানপুরে আইআইটি থেকে শতভাগ বৃত্তিতে টেকনোলজিতে স্নাতক করেন তিনি। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের অবার্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।

যুক্তরাষ্ট্রে উচ্চতর পড়াশোনা সম্পন্ন করে ড. অচিন্ত্য ভৌমিক কাজ শুরু করেন ইন্টেল কর্পোরেশনে। সেখানে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে পার্সেপুচল কম্পিউটিং সংঘের সহ-সভাপতি এবং সাধারণ পরিচালক ছিলেন।

তিনি থ্রিডি সেন্সিং এবং ইন্টারেক্টিভ কম্পিউটিং, কম্পিউটার ভিশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় রোবট এবং ড্রোন, এবং ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটি ডিভাইসগুলির ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন, প্রকৌশল, অপারেশন এবং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ন্যাটো সদস্যপদের বিনিময়ে দনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আইইইই ফেলো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী অচিন্ত্য

আপডেট সময় ১০:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১