ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রহমত শাহের সেঞ্চুরিতে আফগানদের বড় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে রহমত শাহের সেঞ্চুরি এবং হাসমতউল্লাহ শাহীদির হাফ-সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে পল স্টার্লিংয়ের সেঞ্চুরিতে ২৫৯ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৪৫.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৬০ রান করে আফগানরা। এ জয়ের ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেল আসগর আফগান বাহিনী।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। দলীয় মাত্র ২০ রানেই সাজঘরে ফেরেন ওপেনার কেভিন ও’ব্রাইন এবং অধিনায়ক এন্ডি বালবির্নি। এরপর তৃতীয় এবং চতুর্থ উইকেট পার্টনারশিপে যথাক্রমে হ্যারি হেক্টর এবং ক্যাম্পেরকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বাড়াতে থাকেন ওপেনার পল স্টার্লিং। শেষ পর্যন্ত স্টার্লিংয়ের ১২৮, ক্যাম্পেরের ৪৭ এবং হেক্টরের ২৪ রানের সুবাধে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানরা। দ্রুতই সাজঘরে ফেরেন দুই ওপেনার। এরপর তৃতীয় উইকেট পার্টনারশিপে হাসমতউল্লাহ-রহমত মিলে ১৮৪ রানের জুটি গড়েন। হাসমতউল্লাহ আউট হয়েছেন ৮২ রানে। অন্যদিকে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন রহমত শাহ। ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ২১ রানে অপরাজিত থাকেন আসগর আফগান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্সিজেন সংকটে ৭৮ যাত্রী ছাড়াই উড়ল মালয়েশিয়া এয়ারলাইনস

রহমত শাহের সেঞ্চুরিতে আফগানদের বড় জয়

আপডেট সময় ০৮:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১