ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট’ আমস্টার্ডামে গ্রেপ্তার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

অবশেষে বিশ্বের কুখ্যাত মাদক সম্রাট সে চি লোপেকে আটক করেছে পুলিশ। সে চি লোপে বিশ্বের অন্যতম চাঞ্চল্যকর পলাতক তালিকাভুক্ত আসামি। শুক্রবার (২২ জানুয়ারী) নেদারল্যান্ডসের আমস্টার্ডামের বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। চাইনিজ বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক এই মাদক সম্রাটের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

৫৬ বছর বয়সী সে চি লোপে মেক্সিকোর আলোচিত মাদক সম্রাট এল চ্যাপোর সঙ্গে তুলনা করা হয়। এমনকি তাকে এশিয়ার সবেচেয়ে প্রভাবশালী মাদক সম্রাট বলা হয়ে থাকে। সে চি লোপকে অনেক দিন ধরেই অনুসরণ করে আসছিল অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ (এএফপি)।

গ্রেফতার হওয়ার আগে এক দশকেরও বেশি সময় তার পেছনে লেগেছিল অস্ট্রেলিয়ার পুলিশ। তাকে বিচারের মুখোমুখি করতে অস্ট্রেলিয়া এখন প্রত্যর্পণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের (এএফপি) বিশ্বাস, অস্ট্রেলিয়ায় ৭০ শতাংশ অবৈধ মাদক প্রবেশের জন্য দায়ী সে চি লোপের অবৈধ কোম্পানি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট’ আমস্টার্ডামে গ্রেপ্তার

আপডেট সময় ০১:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১