ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

খেজুরের গরম রসে ঝলসে নাতির মৃত্যু, দাদা আহত

আকাশ জাতীয় ডেস্ক:  

ফেনীর সোনাগাজী উপজেলায় খেজুরের গরম রসে ঝলসে যাওয়া সাত মাস বয়সী মোহন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার দাদা।

শনিবার দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মৃত শিশু মোহন ওই গ্রামের কৃষক মো. মাসুদের ছেলে। মৃত শিশুর বাবা মো. মাসুদ ও ফুফা মো. লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, সকাল ৭টা থেকে উপজেলার দক্ষিণ চরদরবেশ গ্রামের নামারচর (কোম্পানী বাজার) এলাকার বিভিন্ন গাছিদের কাছ থেকে পাটালি গুড় তৈরির জন্য রস সংগ্রহ করেন আবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ।

সকাল ৭টার দিকে রস বাড়িতে আনার পর বড় টিনের পাত্রে (ডাবল টিনে) ঢেলে গরম করে গুড় তৈরি করছিলেন আবুল হোসেনের স্ত্রী।

এ সময় আবুল হোসেন তার ছেলে মো. মাসুদের সাত মাস বয়সী শিশু মোহনকে কোলে নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন।

হঠাৎ করে আবুল হোসেন মাথা ঘুরে কোলে থাকা নাতিসহ গরম রসের পাত্রের এক কোনে পড়ে যান। এতে দাদা-নাতি দুজনেই গরমে রসে ঝলসে যান।

বাড়ির লোকজন উদ্ধার করে দুজনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে বৃদ্ধ আবুল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শিশু মোহনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১১টার দিকে শিশুটি মৃত্যুবরণ করে।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাদেকুল করিম বলেন, গরম রসে শিশু মোহনের মাথাসহ শরীরের ৩৫ শতাংশ এবং আবুল হোসেনের দুই হাতসহ শরীরের ১০ শতাংশ ঝলসে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

খেজুরের গরম রসে ঝলসে নাতির মৃত্যু, দাদা আহত

আপডেট সময় ০১:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১