ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

গর্ভবতী প্রেমিকার নামে মামলা করতে গিয়ে আটক প্রেমিক

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের গুরুদাসপুরে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন প্রেমিক জিল্লুর। এতে গর্ভবতী হয় প্রেমিকা। কিন্তু সন্তানের দায় এড়াতে প্রেমিকার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে গেলে প্রেমিক জিল্লুরকে আটক করে পুলিশ।

শনিবার সরেজমিন গিয়ে পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওই কিশোরীর সঙ্গে প্রতিবেশী আক্কাস আলীর ছেলে জিল্লুর রহমানের কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রেমের সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে ওই কিশোরীর সঙ্গে অনৈতিক মেলামেশা শুরু করে জিল্লুর। অনৈতিক মেলামেশার এক পর্যায়ে কিশোরীর গর্ভবতী হয়ে পড়ে।

এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে বিয়ে করবে মর্মে আপোষ মীমাংসা করা হয়। জিল্লুরের বাবা আক্কাস আলী এতে রাজী না হয়ে ওই কিশোরীর পরিবারকে হুমকি দেয়।

এদিকে অভিযোগ থেকে বাঁচতে জিল্লুর কিশোরীর পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করতে যান। সেখানে পুলিশ জিল্লুরকে আটক করে।

কিশোরী বলেন, তার গর্ভের ছয় মাসের সন্তান। তার গর্ভের সন্তানের বাবা ও স্ত্রীর স্বীকৃতির জন্য জিল্লুরকে বিয়ে করার দাবি জানান তিনি।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, জিল্লুর মেয়ের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দিতে এলে তাকে আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গর্ভবতী প্রেমিকার নামে মামলা করতে গিয়ে আটক প্রেমিক

আপডেট সময় ১০:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১