ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত

অনলাইন কেনাকাটায় ছাড় অফারের ফাঁদ

আকাশ আইসিটি ডেস্ক :

করোনা মহামারির এ সময়ে বিশ্বব্যাপী সাধারণ মানুষকে দূরত্ব মেনে চলার কারণে ই-কমার্স তথা অনলাইনভিত্তিক কেনাকাটা বেড়ে গেছে বহুগুণ। যেসব দেশে ইন্টারনেটের সহজলভ্যতা রয়েছে, সেখানেই ই-কমার্স জায়গা দখল করেছে গতানুগতিক বাজারের।

বাংলাদেশেও এর জনপ্রিয়তা বেড়েছে আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত গতিতে।

ই-কমার্সের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এবং মানুষ অনলাইননির্ভর হয়ে পড়ায় এ সময়ে অনলাইনভিত্তিক কেনাকাটার বিভিন্ন সাইটে গিয়ে নানামুখী ফাঁদের খপ্পরে পড়ছেন ক্রেতারা। অযৌক্তিক দাম, গোপন মূল্য, বাড়তি চার্জ, ভুয়া রিভিউ, মিথ্যা তথ্য ও তথ্য-প্রযুক্তির প্যাঁচে পড়ার কথা জানায় অনেক ক্রেতা।

সুযোগ সন্ধানী সাইটগুলো এমন সব পণ্যকে লক্ষ্যবস্তু বানায়, যেগুলো সচরাচর ক্রেতারা অনলাইনে খোঁজ করে। অনেকেই সার্চ দিয়ে এসব সাইটের চটকদার তথ্য দেখে ভেতরে ঢুকেন। সেখানে পণ্যের প্রশংসাসুলভ রিভিউ-মন্তব্য দেখে পণ্য কেনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠে। অর্ডার করার সময় বিভিন্ন চার্জের নামে নির্ধারিত দামের সঙ্গে বাড়তি মূল্য যোগ হয়।

ডেটা সায়েন্সের পরিচালক কেটি ব্র্যান্ড বলেন, অনলাইন কার্যক্রমে অ্যালগরিদম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দায়িত্বজ্ঞানহীন ওয়েবসাইটগুলো অ্যালগরিদমের অপব্যবহার করছে। অভিযুক্ত সাইটগুলো বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে ক্রেতাদের ব্রাউজারের ব্রাউজিং ইতিহাসের এক্সেস নিয়ে সেসব ক্রেতার জন্য স্বয়ংক্রিয়ভাবে সে অনুযায়ী তথ্য প্রদর্শন করছে। উল্লেখ্য, ব্রাউজিং ইতিহাসের মাধ্যমে অনেক ক্ষেত্রেই পছন্দের বিষয়টি জানা সম্ভব।

এসব অভিযোগের জেরে অনলাইন বা প্রযুক্তি মাধ্যম ব্যবহার করে কেনাবেচা করা প্লাটফর্মগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের দ্য কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি (সিএমএ)। সিএমএ এক বিবৃতিতে বলেছে, বেসরকারি সংস্থাগুলো অনলাইনে ব্যবহৃত বেশিরভাগ অ্যালগরিদম বর্তমানে অল্প বা কোনো কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক তদারকি করছে না, তাদের গবেষণায় উঠে নিয়মিত তদারকি প্রয়োজন এসব অনিয়ম রোধে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন কেনাকাটায় ছাড় অফারের ফাঁদ

আপডেট সময় ০৯:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১