ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাশরাফিকে ছাড়িয়ে মুশফিক, কেক কেটে সতীর্থদের উদযাপন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমে মাশরাফিকে ছাড়িয়ে যান মুশফিকুর রহিম। দ্বিতীয়টিতে সাবেক ওয়ানডে অধিনায়কের অন্য একটি রেকর্ডে ভাগ বসান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ড্রেসিংরুমে তার সতীর্থরা কেক কেটে দুটি মাইলফলক একসঙ্গে উদযাপন করলেন।

সিরিজের প্রথম ম্যাচটি ছিল মুশফিকের ২১৯তম ওয়ানডে। বাংলাদেশের জার্সিতে এটাই সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড। ২১৮ ম্যাচ নিয়ে রেকর্ডের আগের মালিক ছিলেন মাশরাফি। তবে দেশের জার্সিতে ২১৮ ম্যাচ খেলা মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ খেলেছেন ২২০টি।

২০০৭ আফ্রো-এশিয়া কাপে মাশরাফি দুটি ওয়ানডে খেলেছিলেন এশিয়া একাদশের হয়ে। দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে তাই তাকেও ছোঁয়া হয়ে যায় মুশফিকের। পরের ম্যাচ খেললে মাশরাফিকেও ছাড়িয়ে যাবেন তিনি।

ক্যারিবীয়দের বিপক্ষে টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করার পর মুশফিকের এই অর্জন উদযাপন করেন তার সতীর্থরা। সাকিব, তামিম, সৌম্য ও মিরাজরা কেক তুলে দেন মুশির মুখে। তার মুখে কেক মাখিয়ে দুষ্টুমিতে মাতেন সৌম্য, মিরাজরা।

ফেসবুকে মুশফিক সেই ভিডিও পোস্ট করে লিখেন, ‘আমার সব সতীর্থকে ধন্যবাদ এভাবে চমৎকার আয়োজনে আমাকে শুভেচ্ছা জানানোয়। কিংবদন্তি মাশরাফি ভাইকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার জন্য এটি। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাশরাফিকে ছাড়িয়ে মুশফিক, কেক কেটে সতীর্থদের উদযাপন

আপডেট সময় ০৭:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১