ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তৃতীয় ওয়ানডের একাদশে পরিবর্তনের আভাস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এক ম্যাচে হাতেই রেখেই সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় তৃতীয়টি এখন নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। নির্ভার বাংলাদেশ দলে তাই আসতে পারে বেশকিছু পরিবর্তন।

এমনটাই আভাস দিয়েছেন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) -এর সভাপতি নাজমুল হাসান।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উদয়াচল পার্কের শুভ উদ্বোধন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বনাম ভারতীয় হাই কমিশন প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজনে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নাজমুল হাসান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে মূল একাদশে পরিবর্তন আসতে পারে। তবে বড় কোনো পরিবর্তন হবে না। ‘

দুই ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব আল হাসান। অথচ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তিনি। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডারের খেলায় এর কোনো প্রভাব পড়েনি। প্রথম ম্যাচে তো মাত্র ৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ম্যাচে তো বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দেখা দিলেন পুরনো রূপে।

সাকিবের দুর্দান্ত প্রত্যাবর্তনে খুশি বিসিবি প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘সাকিব অনেকদিন পর ক্রিকেটে ফিরে কেমন করবে সেটা দেখার বিষয় ছিল। কিন্তু তার সময় লাগেনি, সে প্রথম ম্যাচ থেকেই ভালো করছে। ‘

তবে আসন্ন নিউজিল্যান্ড সফরে সাকিব যাচ্ছেন কি-না এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তৃতীয় ওয়ানডের একাদশে পরিবর্তনের আভাস

আপডেট সময় ০৭:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১