ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিলেবাস ২৫ শতাংশ কমিয়ে এসএসসি পরীক্ষা

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাভাইরাস মহামারীর কারণে স্থগিত থাকা এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১০ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এজন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে ওই আলোকে পরীক্ষা নিতে চায় সরকার।

সর্বশেষ নবম-দশম শ্রেণির প্রতিটি বিষয় থেকে ২০ থেকে ২৫ শতাংশ কমিয়ে এ সিলেবাস তৈরি করার প্রস্তাবনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের উচ্চ মাধ্যমিক শাখার ঊর্ধ্বতন বিশেষজ্ঞ প্রফেসর সৈয়দ মাহফুজ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের কাছে মন্ত্রণালয় থেকে একটা প্রস্তাবনা চাওয়া হয়েছিল। আমরা সেই আলোকে সিলেবাসে প্রত্যেকটা চাপ্টার বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভূক্ত করে একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পিএ টু চেয়ারম্যান মো. মোছাদ্দেক হোছাইন বলেন, আমাদের বিশেষজ্ঞদের প্রস্তাবনা (গত রোববার) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদন দেয়া হলে শিক্ষাবোর্ডগুলো থেকে তা প্রকাশ করা হবে। সেই আলোকে এ বছরের এসএসসি পরীক্ষার আয়োজন হতে পারে।

প্রসঙ্গত, করোনার উদ্ভূত পরিস্থিতিতে ২০২০ সালের পঞ্চম, অষ্টম ও এইচএসসি পরীক্ষা বাতিল করে অটোপাস দেয়া হয়েছে। চলতি শিক্ষাবর্ষের এক মাস পার হতে চললেও এখনো বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে খেজুর আমদানি ও এলএনজি কেনার নীতিগত অনুমোদন

সিলেবাস ২৫ শতাংশ কমিয়ে এসএসসি পরীক্ষা

আপডেট সময় ১১:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১